মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

চিকিৎসার কথা বলে জামিন পেলেন সেই ভুয়া সচিব

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
যশোরে আটক প্রতারক আব্দুস সালাম । গ্রামের কাগজ

অতিরিক্ত সচিব পরিচয়ে জেলা প্রশাসন ও সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগে যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিন পেয়েছেন। এ ঘটনায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তার জামিন মঞ্জুর করেন। আদালতের কোতোয়ালি থানা শাখার জিআরও এসআই মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার সন্ধ্যায় আটক আব্দুস সালামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ খাতের ভিআইপি গাড়ির চালক আব্দুর রহিম বিশ্বাস। সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়। আসামি আব্দুস সালাম মনিরামপুর উপজেলার খেদাপড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামের ইলাহী বক্স গাজীর ছেলে।

জিআরও এসআই মাহাবুব জানান, উল্লেখিত ধারা জামিনযোগ্য। এছাড়া আসামি অসুস্থ, এ মর্মে চিকিৎসকের দেওয়া একটি ব্যবস্থাপত্র আদালতে জমা দেন তার আইনজীবী। এর প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক আব্দুস সালামকে জামিনের আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X