সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেনাপোল বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগে তৃপ্তি

শাহারুল ইসলাম রাজ, কায়বা (শার্শা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি । প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

শার্শা থানাধীন বেনাপোল পৌরসভা কেন্দ্রিক গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচিতে তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও দোকান মালিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় তিনি জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুশাসনভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সমর্থন ও ভোট চান।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X