মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে পুলিশ সদস্যের বাড়িতে শিশু নিয়ে গৃহবধূর অনশন, এলাকায় চাঞ্চল্য

শিমুল ভূঁইয়া
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
যশোরে পুলিশ সদস্যের বাড়িতে শিশু নিয়ে গৃহবধূর অনশন, এলাকায় চাঞ্চল্য | ছবি: গ্রামের কাগজ

যশোরের বাহাদুরপুর গ্রামের এক পুলিশ সদস্যের বাড়িতে শিশু সন্তান নিয়ে অনশন করেছেন এক গৃহবধূ। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে টাঙ্গাইল থেকে এসে অনশন শুরু করেন শারমিন আক্তার নামের ওই নারী। তাকে দেখেই ওই পুলিশ সদস্যের মা বাড়িতে তালা লাগিয়ে অন্যত্র চলে যান।

এসময় শারমিন আমরণের অনশনের ঘোষনা দেন। পরে স্থানীয়রা শাশুড়িকে ডেকে আনেন। দুই পক্ষের সাথে কথা বলে তারা শারমিনকে বিভিন্ন আশ্বাস দিয়ে বিকেলে বাড়িতে ফেরত পাঠান।

এ ঘটনায় বাহাদুরপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় তার ও তার শিশু সন্তানের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন শারমিন।

শারমিনের দাবি, বাহাদুরপুর গ্রামের রফিক উদ্দিনের ছেলে সাদমান হোসেন রাকিবের সঙ্গে তার ২০১৭ সালে ফেসবুকে পরিচয় হয়। তখন রাকিব বেকার ছিলেন। পরে তিনি খুলনা আরআরএফ-এ কনস্টেবল পদে চাকরি পান। ২০২২ সালে সাদমান শারমিনকে বিয়ে করেন। বিয়ের সময় শারমিনের পরিবার সোনা ও ঘরের আসবাবসহ ছয় লাখ টাকার মালামাল দেন সাদমানকে। পরে চাকরিরত অবস্থায় সাদমান তাকে নিয়ে কুষ্টিয়ায় বাসা ভাড়া করে রাখেন।

চুয়াডাঙ্গা জেলায় বদলি হলে সেখানেও তিনি স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া করে বসবাস করেন। এই সময় শারমিনের গর্ভে সন্তান আসে। পরে অসুস্থ হয়ে তিনি টাঙ্গাইলের উফুলকি গ্রামে বাবার বাড়িতে চলে যান। গর্ভে সাত মাসের সন্তান থাকা অবস্থায় তিনি জানতে পারেন, সাদমানের আরেক স্ত্রী রয়েছে যা গোপন রেখেই তিনি শারমিনকে বিয়ে করেছিলেন।

শারমিন আক্তারের স্বামী পুলিশ সদস্য সাদমান। । গ্রামের কাগজ

এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এরপর তাদের ছেলে সন্তানের জন্ম হয়। এরই মাঝে সাদমান শারমিনের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় সাদমান বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন। পরে টাকা না পাওয়ায় যোগাযোগ বন্ধ করে দেন।

চলতি বছরের ১৭ এপ্রিল সাদমান টাঙ্গাইলে গিয়ে শারমিনের পরিবার তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি জানান ৫ লাখ টাকা যৌতুক ছাড়া শারমিন ও তার সন্তানকে তিনি ঘরে তুলবেন না। পরে তিনি সেখান থেকে চলে আসেন। এরপর থেকেই দোরে দোরে ঘুরছেন শারমিন।

এ ঘটনায় তিনি টাঙ্গাইলের আদালতে মামলা করেছেন। কিন্তু স্বামী পুলিশ সদস্য হওয়ায় কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এমনকি সব প্রমাণপত্র নিয়ে খুলনা ডিআইজির কাছেও অভিযোগ জানিয়েছেন। ডিআইজি বিষয়টি তদন্তের নির্দেশ দিলেও পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মামলা ও অভিযোগ করায় সাদমান বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছেন।

অন্যদিকে শারমিনের পরিবারও তাদের ভরণপোষণ চালাতে হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়ে তিনি যশোরে শ্বশুরবাড়িতে গিয়ে উঠেন। এদিকে সকালে শারমিনের অবস্থান জানতে পেরে স্থানীয়রা তাকে ও তার সন্তানকে দেখে হতবাক হন। তারা বিষয়টি নিয়ে সাদমানের পরিবারের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। পরে বিকেলে শিশু বাচ্চাকে নিয়ে শারমিন গ্রাম ত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কনস্টেবল সাদমান হাসান বলেন, শারমিন তার স্ত্রী ছিলেন, কিন্তু তিন মাস আগে তালাক দেওয়া হয়েছে। শিশুটি তার সন্তান বলেও তিনি স্বীকার করেন।

তিনি আরও বলেন, শারমিন আদালতে মামলা করেছেন এবং খুলনা রেঞ্জ অফিসে অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আদালতের মাধ্যমে বিষয়টি মীমাংসা হবে, তবে তাকে ঘরে তুলবেন না বলেও মন্তব্য করেন সাদমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X