সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মসজিদের খতিব থেকে সংসদ সদস্য হলেন মাওলানা নুরুল আমিন

রংপুর সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
মাওলানা নুরুল আমিন

৫১ বছর বয়সী মাওলানা নুরুল আমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মসজিদের খতিব ও ইসলামী শিক্ষাবিদ হিসেবে দীর্ঘদিনের পরিচিত মুখ।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাওলানা নুরুল আমিন জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ১,২০,১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১,১৭,৭০৩ ভোট, অর্থাৎ নুরুল আমিন ২,৪২৫ ভোটে এগিয়ে।

নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন পেশায় খতিব। তিনি পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের আলতাব নগর জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের পরের দিনও তিনি মসজিদে ইমামতি করেন, যেখানে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি। তিনি সারাদেশে ইসলামী বক্তা হিসেবেও সুপরিচিত।

নির্বাচনে জয়ের প্রতিক্রিয়ায় মাওলানা নুরুল আমিন বলেন, ভোটার ভাই ও বোনেরা ১১ দলের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। কিন্তু আমি বলতে চাই, বিজয়ী হওয়ার পরে আমি পীরগঞ্জের সর্বসাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি।

তিনি বলেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না, আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে বিজয় দান করেছেন, এখন আমাদের কাজ হলো সকলে মিলে পীরগঞ্জটাকে সাজানো। যারা সম্মান দিয়ে আমাকে এ দায়িত্ব প্রদান করেছেন, তাদের এই সম্মানের প্রতি শ্রদ্ধা মর্যাদা রেখেই প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সঙ্গে নিয়ে পীরগঞ্জ গড়তে চাই। আমার কাছে দলীয় ব্যক্তি হিসেবে বিবেচনা বিবেচ্য বিষয় হবে না, বরং আমার এই পীরগঞ্জ শহীদ আবু সাঈদের রক্ত স্নাত এই জমিনে যারা আমরা এই বিজয় পেয়েছি, এটা আমার বিজয় না, এটা পীরগঞ্জবাসীর বিজয় বলে আমি মনে করি। আমরা সকলে মিলে, হৃদয়ের রঙ তুলি দিয়ে সাজাবো এই পীরগঞ্জকে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ পৌরসভার দুরামীতিপুর গ্রামের মাওলানা আজিজুর রহমান ও মরহুম আমেনা খাতুন দম্পতির সন্তান। ১৯৭৪ সালের মার্চ মাসের পহেলা তারিখে তার জন্ম। তিনি পীরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা থেকে দাখিল, আলিম ও ফাজিলসহ নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসা থেকে কামিল পাস করেন।

তিনি রংপুর কারমাইকেল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও ইসলামিক স্টাডিজে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ১৯৯৬ সালে তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসায় আরবি প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৭ সাল থেকে তিনি ইমামতি আরম্ভ করেন। শুরুতে পীরগঞ্জ কেন্দ্রীয় বাজার মসজিদ, বর্তমানে আলতাব নগর জামে মসজিদের খতিব হিসেবে নিয়োজিত আছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X