বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

রাজশাহীর ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
রাজশাহীর ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ২০ জন প্রার্থী। নির্বাচনি এলাকায় মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হিসেবে জমা দেওয়া ৫০ হাজার টাকা ফেরত পাবেন না।

রাজশাহীতে শুধু বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা জামানতের টাকা ফেরত পাবেন, কারণ এই দুটি দলই রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটি আসনে এবং জামায়াত দুটি আসনে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার পর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, রাজশাহী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান (৪০৭ ভোট), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আব্দুর রহমান (১ হাজার ১০০ ভোট), এবং স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদ (৬৬৩ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান (৭৮৬ ভোট), নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম (৫৫২ ভোট), বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম (৩৮৭ ভোট), এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ (৮০১ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম (১ হাজার ১১৭ ভোট), জাতীয় পার্টির আফজাল হোসেন (২ হাজার ৩৯০ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান (২ হাজার ৩৯০ ভোট), এবং আমজনতার দলের সাঈদ পারভেজ (২৯৫ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান (৬৭০ ভোট) এবং জাতীয় পার্টির ফজলুল হক (১ হাজার ৭৫৯ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন (৬২০ ভোট) এবং তিন স্বতন্ত্র প্রার্থী- রায়হান কাওসার (৪৪২ ভোট), ইসফা খায়রুল হক শিমুল (২ হাজার ৪৯৬ ভোট), এবং রেজাউল করিম (৬ হাজার ৪৩২ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ (১ হাজার ৬২৮ ভোট) এবং জাতীয় পার্টির ইকবাল হোসেন (২ হাজার ৯৩০ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহীতে মোট ৩২ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে বিএনপি ও জামায়াতের ১২ জন ছাড়া বাকি ২০ জনই জামানত হারিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

X