সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফেনীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামানত হারালেন যারা

ফেনী সংবাদদাতা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
ফেনীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামানত হারালেন যারা

ফেনী জেলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনে ভোটের ফলাফল অনুযায়ী বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মোট ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে কোনো প্রার্থীর জামানত বাতিল হবে।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মুন্সি রফিকুল আলম মজনু ১,১৯,৯০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত এসএম কামাল উদ্দিন ৮৫,৭১৫ ভোট পেয়েছেন।

ফেনী-২ আসনে অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঈগল প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট।

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ঈগল প্রতীকে ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট পান।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, যেকোনো প্রার্থী নির্বাচনে মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাতিল হবে। ফেনী-১ আসনে জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী লাঙ্গল (৯৪০ ভোট), ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া (৫৩২৩ ভোট), বাংলাদেশ কংগ্রেসের মো: ফিরোজ উদ্দিন চৌধুরী (২১৫ ভোট), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্যাহ ভূঞা (৩১০ ভোট) এবং বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোরশেদ মজুমদার (১৮৮ ভোট)।

ফেনী-২ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের মাওলানা একরামুল হক ভূঞা (৬৮৪৯ ভোট), গণঅধিকার পরিষদের তারিকুল ইসলাম ভূঞা (৪০৯ ভোট), খেলাফত মজলিসের মো: হারুনুর রশিদ ভূঞা (৮২০ ভোট), জাতীয় সমাজতান্ত্রিক দলের সামছুদ্দিন মজুমদার (২৪০ ভোট), বাসদের জসিম উদ্দিন (৩২২ ভোট), আমজনতার দলের সাইফুল করিম মজুমদার (৮০১ ভোট), খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন (৩০৪ ভোট), ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম (২৩৯৬ ভোট) ও মো: ইসমাইল (৭০৩ ভোট)।

ফেনী-৩ আসনে জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির আবু সুফিয়ান লাঙল (১৪২৭ ভোট), ইসলামী আন্দোলনের সাইফ উদ্দিন (৬৭০১ ভোট), ইসলামিক ফ্রন্টের মো: আবু নাছির (৫৩১ ভোট), ইনসানিয়াত বিপ্লবের হাসান আহমদ (৩২৭ ভোট), বাসদের আবদুল মালেক মই (৭৩১ ভোট) এবং খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী (৩২০ ভোট)।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামী দুই-একদিনের মধ্যে জামানত বাতিল হওয়া প্রার্থীদের চূড়ান্ত কাগজপত্র প্রস্তুত করে জানিয়ে দেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X