সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝালকাঠি-১ ও ২ আসনে বিএনপি জয়ী

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
ঝালকাঠি-১ আসনে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ও ২ আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল ধানের শীষ প্রতীক নিয়ে ৬২,১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামি প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫,১২০ ভোট।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ধানের শীষ প্রতীক নিয়ে ১,১৩,৪১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামি প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০,৫৫৬ ভোট।

ফলাফল আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালেই জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন বেসরকারিভাবে ঘোষণা করেছেন।

ঝালকাঠি দুইটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন।

ঝালকাঠি-১ আসনে প্রার্থীরা হলেন, বিএনপির রফিকুল ইসলাম জামাল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক (দাঁড়িপাল্লা), ইসলামি আন্দোলনের ইব্রাহিম আল হাদি (হাতপাখা), স্বতন্ত্র এম মঈন আলম ফিরোজী (হাঁস) স্বতন্ত্র মো. সাব্বির আহমেদ (মোরগ), জনতার দল জসীম উদ্দিন তালুকদার (কলম),জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান (লাঙ্গল), জাতীয় পার্টি -জেপির রুবেল হাওলাদার (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সোহরাব হোসেন (তারা) ও গণঅধিকার পরিষদ শাহাদৎ হোসেন (ট্রাক)।

ঝালকাঠি-২ আসনের প্রার্থীরা হলেন, বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এস এম নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম (মোটরসাইকেল), গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক), স্বতন্ত্র নূরুদ্দীন সরদার (কলস),ন্যাশনাল পিপলস পার্টি -এনপিপির ফোরকান হোসেন (আমি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মাসুদ পারভেজ (তারা)।

ঝালকাঠি -১ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি যার মধ্যে রাজাপুরে ৫০ টি ও কাঁঠালিয়াতে ৪০টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।

ঝালকাঠি -২ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৭টি যার মধ্যে সদরে ৭৭টি ও নলছিটিতে ৭০টিকে। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪ শত ৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯ শত ৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X