সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে মহম্মদপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
মহম্মদপুরে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ।

দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা-কল্পনা ও নানা সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো মাগুরার মহম্মদপুর উপজেলার ভোটযুদ্ধ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ত্রয়োদশ ন্যাশনাল ইলেকশন এবং একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে। উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই ইলেকশন।

ভোটগ্রহণের আগে অর্থাৎ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে জনমনে কিছুটা উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও ভোটের দিনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে মাগুরা-২ আসনের অন্তর্ভুক্ত মহম্মদপুর উপজেলায় বিভিন্ন দলের অংশগ্রহণে ইলেকশন ময়দান ও ভোটকেন্দ্রগুলো ছিল বেশ মুখরিত। এবারের ইলেকশনে সবচেয়ে আলোচিত দিক ছিল ‘নৌকাহীন ব্যালট’। নৌকা প্রতীক না থাকলেও ভোটারদের উপস্থিতিতে সেই প্রভাব খুব একটা পড়েনি। বরং সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নজরকাড়া। সনাতনী ভোটারদের উপস্থিতিও ছিলো আশানুরুপ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৯২ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯৭ হাজার ১০১ জন এবং নারী ভোটার ৯৪ হাজার ৯৭৫ জন। উপজেলার ৬৪টি ভোটকেন্দ্রের ৩৬০টি কক্ষে বিরতিহীনভাবে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। শীতের সকাল উপেক্ষা করে নারী-পুরুষ, প্রবীণ, প্রতিবন্ধী ও নতুন ভোটারসহ সব বয়সীরা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে দুপুর দুইটার পর ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিলো।

মাগুরা-২ আসনের এই ইলেকশনের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থি। তারা হলেন-ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মো: মোশতারশেদ বিল্লাহ্ (এমবি বাকের), হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুফতি মোস্তফা কামাল এবং লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মো: মশিয়ার রহমান। বিএনপি প্রার্থি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং জামায়াত প্রার্থি এমবি বাকেরের সরব উপস্থিতিতে ভোটের মাঠ শেষ মুহূর্ত পর্যন্ত জমজমাট ছিল।

পুরো মহম্মদপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। এই সংবাদ লেখা পর্যন্ত (বিকাল চারটা ৫০ মিনিট) কোখাও কোনো ধরণের সংঘাত-সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর যেমন পাওয়া যায়নি। তেমনি ইলেকশনের বিষয়ে প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থিও কোনো ধরণের অভিযোগ তোলেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X