সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে সাড়ে ৬ ঘণ্টায় ভোটগ্রহণ ৪৬.৮৩ শতাংশ

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
রাজশাহীতে সাড়ে ৬ ঘণ্টায় ভোটগ্রহণ ৪৬.৮৩ শতাংশ

রাজশাহীতে সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৬ দশমিক ১৬ শতাংশ। এরআগে সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছিল ৩২ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে এ ভোট কাস্ট হয়েছে।

রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এই আসনে ভোট পড়েছে ৪৫ শতাংশ।

রাজশাহী-২ (সদর) আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ভোট পড়েছে ৪৫ শতাংশ। রাজশাহী ৩ (পবা-মোহনপুর) আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। এখানে ভোট পড়েছে ৪৪ শতাংশ।

এছাড়া রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এখানে ভোট পড়েছে ৪৯ শতাংশ। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এখানে ভোট পড়েছে ৪৮ শতাংশ। আর রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। এখানে ভোট পড়েছে ৪৬ শতাংশ।

এরআগে রাজশাহীতে ছয়টি সংসদীয় আসনে দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৩ শতাংশ। এরআগে সকাল ১০টায় ভোট পড়েছিল ১৭ দশমিক ৫ শতাংশ।

এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহীতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X