মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। প্রতিবন্ধী ও গর্ভবতী নারীরাও অংশ নিয়েছেন ভোট উৎসবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ আব্দুল আলীম। এ সময় তার স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও শরণখোলায় কিছু কিছু কেন্দ্রে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। কিছু কিছু যায়গায় ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা সৃষ্টি করা কর্মীদের মারধর করা হয়েছে। তিনি নির্বাচিত হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খৃষ্ট্রান সকল সম্প্রদয়ের মানুষ সম্প্রীতির বন্ধনে মিলেমিশে সুন্দর পরিবেশে বসবাস করবেন। ন্যায় ও ইনসাফের বিজয় ইনশাআল্লাহ।

বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে সকাল সাড়ে ৮টায় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করেন। সোমনাথ দে এক প্রতিক্রিয়ায় বলেন, মানুষ দীর্ঘ বছর পর পরিচ্ছন্ন পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। বিজয়ের ক্ষেত্রে তিনি শতভাগ আশাবাদি।

এদিকে জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী বলেন, তার জন্মস্থান ওলামাগঞ্জ নেছারুল উলুম সিনিয়র মাদরাসায় ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। এ উৎসব যেনো ঈদের মত। তিনি ৬/৭ টি কেন্দ্রে গিয়েছেন কোথাও কোন বিছিন্ন ঘটনা ঘটেনি। জামায়াতের অভিযোগ সঠিক নয়। উল্টো বারইখালী ইউনিয়নে আমাদের কর্মীদেরকে মারপিট করেছে জামায়াতের নেতাকর্মীরা।

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

এদিকে সকাল সাড়ে ৭টায় ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার সাথে সাথে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি নারীদের বেশী। তবে, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতির সংখ্যা বেড়ে গেছে। গাবতলা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে নারী পুরুষের সমানে র্দীঘ লাইন দেখা গেছে। গর্ভবতী মায়েরা এসেছেন ভোট দিতে। আমতলী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা ভোট কেন্দ্রে কুমারখালী গ্রামের প্রতিবন্ধী শহিদুল ইসলাম, ভোট দিতে এসেছেন ২ কিলোমিটার দূর থেকে। তিনি বলেন, ৫ বছর পর ভোট কষ্ট হলেও ভোট দেওয়ার আনন্দই আলাদা।

বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন এর মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় ২ লাক্ষ ৭৩ হাজার ৪৫০ জন। ভোট কেন্দ্র ১১৭টি, এবং শরণখোলা উপজেলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ২ উপজেলায় নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৬৩ জন ও পুরুষ ভোটর রয়েছে ১ লাখ ৯১ হাজার ২১২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে। শরণখোলায় ভোট কেন্দ্র রয়েছে ৩৮ টি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X