সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের গণতন্ত্র পুনরায় ফিরেছে : আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
ভোট দিচ্ছেন আমীর খসরু ¦ ছবি: প্রথম আলো

বৃহস্পতিবার চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ভোট কেন্দ্রে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি দেশের গণতন্ত্র পুনরায় ফিরেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে দেখা যাচ্ছে, চট্টগ্রামের প্রতিটি কেন্দ্রে ভোটাররা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সারা দেশের চিত্রও এমনই।

খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে। এবারের নির্বাচনেও ব্যতিক্রম হবে না। মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনরুদ্ধার অনেক রাজনৈতিক নেতা, কর্মী ও ছাত্র-জনতার আত্মত্যাগের ফল। এছাড়া তিনি বিএনপির নেতাদের আত্মত্যাগ স্মরণ ও সম্মান জানিয়েছেন।

খসরু আরো বলেন, বিএনপির সবার আত্মত্যাগ সম্মান ও স্মরণ করে। এবারের নির্বাচনে ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। দিনের অর্ধেক সময় পার হলেও প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X