সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী-৫ ও ১ আসনে ভোটকেন্দ্রে সংঘর্ষ ও উত্তেজনা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
ভোটকেন্দ্রে সংঘর্ষ ও উত্তেজনা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ভোটকেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রে পৌঁছালে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল এর সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রে পরিবেশ শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাসতুরা আমিন এর সঙ্গে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তিনি পাওয়া যায়নি।

এছাড়া, এ আসনের পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে ভ্যান ভাড়া দেওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়। এসময় এক জামায়াত কর্মীকে ধাওয়া করেন বিএনপির নেতাকর্মীরা। ওই কর্মী জানান, তিনি ভ্যানচালককে ভাড়া দিচ্ছিলেন। মব সৃষ্টি করে তাকে হেনস্থার চেষ্টা করা হচ্ছিল।

এদিকে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষের প্রতীকসহ ভোটার স্লিপ বিতরণের অভিযোগ পাওয়া যায়। সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় কয়েকজন জানান। এ সময় অন্য দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা শুরু হয়। তবে বিষয়টি জানতে পেরে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। পৌনে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত জানান, এ ধরনের কাজ করার কোনো সুযোগ নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X