সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাট ফকিরহাটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে, নারী ভোটারদের উপস্থিতি বেশি

সৈয়দ অনুজ, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
বাগেরহাট ফকিরহাটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে, নারী ভোটারদের উপস্থিতি বেশি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ৮টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন এবং এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে—যেমন মানসা-বাহিরদিয়া, বুড়িরবটতলা ও নলধা—দীর্ঘ লাইনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষভাবে নারী ভোটারদের উপস্থিতি পুরুষ ভোটারের তুলনায় বেশি ছিল।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে (ফকিরহাট-মোল্লাহ-চিতলমারী) মোট ৮ জন প্রার্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন

বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির র প্রার্থী স. ম. গোলাম সরোয়ার (নাঙ্গল), আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মো: আমিনুল ইসলাম (ঈগল), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এম. ডি. শামসুল হক (হারিকেন), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর প্রার্থী আ. সবুর শেখ (পাঞ্জা), স্বতন্ত্র¿ প্রার্থী এম এ এইচ সেলিম (ঘোড়া) ও স্বতন্ত্র¿ প্রার্থী শেখ মো: মাছুদ রানা (ফুটবল)।

এই আসনের মোট ভোটার তিন লাখ ৭৫ হাজার ৫৬০ জন। এরমধ্যে ফকিরহাট উপজেলায় ভোটার সংখ্যা ১লাখ ২৮হাজার ১২৭জন। তারমধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৯১৮জন। নারী ভোটার ৬৫ হাজার ৯০২ জন। এছাড়া অত্র উপজেলায় পোষ্টাল ভোট রয়েছে ৯৬৪জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র-৫২টি, বুথের সংখ্যা ২৬০টি। প্রিজাইডিং অফিসার হিসেবে ৫২জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬০জন এবং পোলিং অফিসার ৫২০জন দায়িত্ব পালন করবেন।

বাহিরদিয়া-মানসা স্কুল কেন্দ্রের ্িরজাইডিং অফিসার ও উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। এখনপর্যন্ত শান্তির্পর্নভাবে ভোট গ্রহন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভিক রয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমনা আইরিন জানিয়েছেন, “উপজেলায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে অবস্থান করছে। ভোট কেন্দ্রগুলোতে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে মাঠে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X