
যশোরের শার্শার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নারী ভোটারদের চোখে পড়ার মতো উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে নারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। এই কেন্দ্রে নারীর পাশাপাশি অন্যান্য কেন্দ্রে ও নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মাসুদের তথ্য অনুযায়ী, কাশিপুর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,০১৪ জন, যার মধ্যে ১,৯৮৭ জন নারী এবং ২,০২৭ জন পুরুষ ভোটার। সকাল ১১:৩০ পর্যন্ত এই কেন্দ্রে মোট ৬৪৫ ভোট পড়েছে।
মন্তব্য করুন