সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শান্তিপূর্ণ নির্বাচন ও সম্প্রীতির আহ্বান হাসনাত আবদুল্লাহর

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোটারদের উদ্দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্কের অবনতি যেন না ঘটে—এটা আমরা চাই না।

দেবীদ্বারবাসীর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোট গণতান্ত্রিক অধিকার, তবে এটি যেন সামাজিক সম্পর্কের অবনতির কারণ না হয়। তিনি বলেন, আমরা আশা করি, আপনারা সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখবেন। ভোটের কারণে কারো সঙ্গে নেতিবাচক সম্পর্ক তৈরি হোক, তা আমরা প্রত্যাশা করি না।

তিনি জানান, তার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটারের জন্য এটি প্রথম ভোট। এ কারণে ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, ‘বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের পরিস্থিতি কতটা পরিবর্তন হয়, তা দেখা যাবে। তবে আশা করি উৎসাহ বজায় থাকবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন।

এজেন্টদের প্রবেশে কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর পাওয়া যায়নি। যদি কোনো প্রক্রিয়াগত জটিলতার বিষয় আসে, আমরা তা জানাব।‘

সহিংসতার আশঙ্কা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা কোনো সহিংসতা বা শঙ্কা চাই না। ভোট উৎসবের মতো। ভোট ভয়ের বিষয় নয়। মানুষ যার যা ইচ্ছা, যাকে ইচ্ছা ভোট দেবে।’

তবে সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘গত দুই দিনে ভোটারদের ভোটকেন্দ্রে না আসতে নিরুৎসাহিত করা এবং আমার বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার মতো বক্তব্য শোনা গেছে।’

এ ধরনের বক্তব্যকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে মন্তব্য করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X