সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভোট দিলেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ও ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭-এ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (সকাল ৯টা ৩৫ মিনিটে) তিনি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।

ভোট দেওয়ার আগে তিনি ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

রাজধানীর অভিজাত ও গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে আলোচিত। এই আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো:

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে মোট প্রার্থী ১১ জন। তবে ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে।

এই আসনে মোট প্রার্থী ছিল ১১ জন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাড়িয়েছেন পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন তারেক রহমানের সহধর্মিনী ডা জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা শারমিন সিঁথি ও তার দুই মেয়ে।

তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

এদিকে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের আলোচিত ব্যক্তিত্বদের ভোট প্রদান ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X