সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জামায়াতের শীর্ষ নেতারা ভোট দেবেন যেসব কেন্দ্রে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
জামায়াতের শীর্ষ নেতারা ভোট দেবেন যেসব কেন্দ্রে

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের শীর্ষ নেতারা স্ব-স্ব এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন।

দলের আমির ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, শীর্ষ নেতারা উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানিয়েছেন, শীর্ষ নেতাদের ভোটকেন্দ্রগুলো হলো–

ডা. শফিকুর রহমান (আমির): মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা), মিরপুর, ঢাকা।

মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারি জেনারেল) : সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

এ টি এম আজহারুল ইসলাম (নায়েবে আমির) : রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্র।

অধ্যাপক মুজিবুর রহমান (নায়েবে আমির) : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (নায়েবে আমির) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

মাওলানা আনম শামসুল ইসলাম (নায়েবে আমির) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

সহকারী সেক্রেটারি জেনারেলদের কেন্দ্র–

মাওলানা এ টি এম মা’ছুম : ঢাকার খিলগাঁও গোড়ানস্থ আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।

মাওলানা রফিকুল ইসলাম খান : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র।

ড. হামিদুর রহমান আযাদ : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

মাওলানা মুহাম্মাদ শাহজাহান : চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্র।

নির্বাচন কমিশন ও দলীয় সূত্র অনুযায়ী, জামায়াতের অন্যান্য নেতারাও সকাল সকাল নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X