সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনা কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম: ঝুঁকিপূর্ন কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা

পাবনার ৫ টি আসনে ভোটার ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন
অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
পাবনা কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম: ঝুঁকিপূর্ন কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনার ৫টি আসনে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার ৯টি উপজেলা পরিষদ থেকে সহকারি রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বিতরণ করছেন।

প্রতিটি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও আনসার কমান্ডার নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। সামগ্রীর মধ্যে রয়েছে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল সহ অন্যান্য উপকরণ।

নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা নির্ধারিত যানবাহনে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, পাবনার ৫টি আসনে মোট ভোট কেন্দ্র ৭০২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ন ২৬৯টি। ঝূঁকিপূর্ন কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ভোট কেন্দ্র। আর ঝুঁকিপূর্ন কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে।

পাবনার পাঁচটি আসনে মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৯২৬ জন। নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন। এর মধ্যে পাবনা-০১ আসনে লড়ছেন ৪ জন প্রার্থী। মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ভোট কেন্দ্র ৯৪টি। পাবনা-০২ আসনে রয়েছেন ৫ জন প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৭৬ জন। ভোট কেন্দ্র ১৪০টি। পাবনা-০৩ আসনে লড়ছেন ৮ জন প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮০২ জন। ভোট কেন্দ্র ১৭৬টি। পাবনা-০৪ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন। ভোট কেন্দ্র ১২৯টি। পাবনা-০৫ আসনে ৪ জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার ৫ লাখ ২৪ হাজার ১৭৩ জন। ভোট কেন্দ্র ১৬৩টি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X