

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
কাগজ সংবাদ : সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলায় আটক চা দোকানী দেলোয়ার হোসেনকে দুই দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাভেদ ইমাম এ রিমাণ্ড মঞ্জুর করেন। আটক দেলোয়ার হোসেন শার্শা উপজেলার কাশিপুর গ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ১৫ জুন রাত ১১টার দিকে শার্শা উপজেলার কাশিপুর বাজারে দেলোয়ারের চায়ের দোকানে বসেছিলেন সাংবাদিক জামাল উদ্দিন। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী তোতা মিয়া, রাজুসহ তার সহযোগীরা মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করে। একইসাথে তার একটি চোখ তুলে নেয়া হয় এবং পায়ের রগ কেটে দেয়া হয়। এ ঘটনায় নিহতের পিতা সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। তদন্ত কর্মকর্তা হত্যার সাথে জড়িত সন্দেহে চায়ের দোকানের মালিক দেলোয়ারকে গত সোমবার দুপুরে আটক করে। মঙ্গলবার তাকে ৫দিনের রিমাণ্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। বুধবার শুনানী শেষে বিচারক দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

