http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

তোমাকে ভুলিনি, ভুরবোনা কোনদিন
    A+ A A-
তোমাকে ভুলিনি, ভুরবোনা কোনদিন

পৃথিবী। এই পৃথিবীতে মহান আল্লাহ আমাদের পাঠিয়েছেন। তিনিই আবার আমাদের এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। এই নশ্বর পৃথিবীতে মানুষ ক্ষনিকের জন্য আসে এবং এক সময় সে আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। কেউই সারা জীবন এ নশ্বর পৃথিবীতে থাকেনা। এটাই জীবনে সবচেয়ে বড় বাস্তবতা। মানব জীবনে অনেক দুঃখ থাকে। এ দুঃখ হতে পারে একান্ত আপন। জীবনে এমন অনেক দুঃখ আছে যা কখনো ভুলবার নয়। যদি এমন হতো প্রতিটি পৌষের শেষে ফাল্গুনী হাওয়ায় গাছের পুরনো সব পাতা ঝরে গিয়ে আবার যেমন নবজীবন লাভ করে বৃক্ষরাজি,নতুন সতেজ পাতায় ভরে ওঠে মহীরুহ,তেমনি যদি বছরের কোন এক নিদিষ্ট দিনে মানুষের সব দুঃখ কষ্ট গুলো ঝরে যেত পরবতী নবজীবনের জন্য। কিন্তু ইচ্ছা করলেই মানুষ তা পারেনা। বরং সেই দুঃখটাই বছরান্তে নব জীবন প্রাপ্ত হয়। বুকের ক্ষতটা নতুন করে জেগে ওঠে। এ ভাবেই ঘুরতে থাকে জীবন,যত দিন না মরণ দিগন্ত রেখায় মিলে যায়। তেমনি ভাবে আমার আব্বুও চলে গেছে এ নশ্বর পৃথিবী থেকে। পৃথিবীর মায়া ত্যাগ করে আশ্রয় নিয়েছে অন্ধকার কবরে। আজ ৭ই আগস্ট দুই বছর আগে এই দিনে আব্বু সবাইকে কাঁদিয়ে চলে যায় অন্ধকার কবরে। আজ আব্বুর দ্বিতীয় মৃত্যুবাষিকী। হয়তো অনেকের মনে নেই আজকের এই দিনের কথা, আব্বুর কথা। তবে আমরা কি কোন দিন ভুলতে পারব তার স্মৃতি? পারবে কি ভুলে যেতে গ্রামের কাগজ পরিবার? পারবেনা । কারণ আব্বু কাগজ পরিবারের সকল সদস্যের মনের গভীরে অনেকখানি জায়গা জুড়ে আছে। আজ আব্বুর একটি প্রিয় গানের একটি লাইন মনে পড়ছে \\\"জানি একদিন ভুলে যাবে সবাই আমায় আমার স্মৃতি মুছে যাবে ধারায়\\\"। কিন্তু না আমরা কখনো তাকে ভুলবনা। সুপ্রিয় পাঠক বৃন্দ আজ আব্বুর দ্বিতীয় মৃত্যুবাষিকীতে আমি তার একমাত্র সন্তান হয়ে আপনাদের কাছে আব্বুর জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমার আব্বুকে বেহেস্ত নসিব করে।
অচিনপুরে তোমায় নিয়েছে মরণ,তবু ভুলিনি ভুলবনা মোরা,করে যাব স্মরণ।
                                                                                     ------- পিয়াল