

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাস ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় খুলনা জেলার বিশটি কলেজের মেধাবী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কমোডর কমান্ডিং খুলনা এম এম রাজিব (জি, এনডিসি, এএসডব্লিউসি, বিএন)। বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাস ইনচার্জ ও এ্যাকাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ড. আনোয়ারুল করীম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন ইউ বি ট্রাষ্ট্রের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ এম. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এবিএম রাশিদুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ড.গাজী আব্দুল্লাহ-হেল-বাকী এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অসিত বরন ঘোষ।
2012-07-20

