

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
প্রেস বিজ্ঞপ্তি : যশোর শহরে ইজিবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল কোতোয়ালী মডেল থানা ঘেরাও করেছে যশোর জেলা ইজিবাইক শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ। এ সময় থানার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সৈয়দ মোহাম্মদ লিটন, জাকির হোসেন, লুথু প্রমুখ। বক্তব্যে তারা উল্লেখ করেন, উক্ত সোসাইটির রবিউল গতকাল বেলা ১১টার দিকে পালবাড়ি মোড়ে ইজিবাইক চালক দেলোয়ারকে মেরে রক্তাক্ত করেছে। এছাড়া এর আগেও জামাল, গোলাম, তবারক আলী এদের হাতে মার খেয়েছে। এসবের প্রতিকার করা না হলে শ্রমিকরা ধর্মঘট করে শহর অচল করে দেওয়ার হুমকি দেয়।
2012-07-05

