

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
প্রেস বিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্য নির্বাহী কমিটির এক সভা শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের সভাপতি মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন সহ-সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম. আইউব, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বি এম আসাদ, দৈনিক লোকসমাজ পত্রিকার ইউনিট চিফ মোস্তফা রুহুল কুদ্দুস, দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ডেপুটি ইউনিট চিফ জুয়েল মৃধা ও সিনিয়র সদস্য সরোয়ার হোসেন।
সভায় ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৯ জুলাই বেলা ১১ টায় ইউনিয়নের সাধারণ সভা ও ২৭ জুলাই ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য প্রেসক্লাব যশোরের সম্পাদক ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীরকে চেয়ারম্যান, সিনিয়র সদস্য মোস্তফা রুহুল কুদ্দুসকে সদস্য সচিব করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অপর সদস্য হলেন ইউনিয়নের সিনিয়র সদস্য নজরুল ইসলাম বুলবুল।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পেশা পরিবর্তন করায় ও ইউনিয়নের গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় অভিযোগে ৩ জন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়। একই সাথে বেশ কয়েকটি আবেদন পর্যালোচনা শেষে সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ৪ জন সাংবাদিককে ইউনিয়নের নতুন সদস্যপদ প্রদান করা হয়। সদস্যপদ প্রাপ্তরা হলেন দৈনিক সমাজের কাগজের ফটো সাংবাদিক আলী মোর্তজা শ্যামল, দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিদ আকাশ , দৈনিক সত্যপাঠের ফটো সাংবাদিক আইয়ুব হোসেন ও দৈনিক পাঞ্জেরি পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন।
2012-06-24

