

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
প্রেস বিজ্ঞপ্তি : পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বৃহত্তর যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক ডাক্তার কাজী রবিউল হক বলেছেন, পৃথিবীতে যতদিন শুধু মুনাফার জন্য পণ্য সৃষ্টি থাকবে ততদিন জীবনের জন্য পরিবেশের বিপরীতে উন্নয়নের অবস্থান থাকবে। তাই ব্যক্তি ও রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশের যেন কোন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
গত শুক্রবার জাতি সংঘের উদ্যোগে রিওডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রি সম্মেলন উপলক্ষে এক বিবৃতি তিনি এসব কথা বলেন। তিনি বিবৃতিতে আরও উল্লেখ করেন, যশোর অঞ্চলে পরিবেশ ও টেকসই উন্নয়নের স্বার্থে এ অঞ্চলের মানুষের নদী খননের দাবি দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী নিজে ভৈরব ও কপোতাক্ষ নদী খননের অঙ্গীকার করেছেন কিন্তু তার বাস্তব নিদর্শন যশোরের জনগণ দেখতে পাচ্ছে না। এ ব্যাপারে বাপা যশোর অঞ্চলের পক্ষ থেকে যশোরের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
2012-06-24

