

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি ঘটেছে। বন্যার পানিতে নদী তীরবর্তী এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে করে জেলায় ৩য় বারের মত বন্যা কবলিত হলো। উজান থেকে নেমে আসা ঢলে গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১২ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ১৪ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদীর পানি গত ২৪ ঘন্টায় প্রায় ১ ফুট পানি কমেছে।
ইতিপুর্বে ঘাঘট নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়া অংশ মেরামত না করায় ঐ সব ভাঙ্গা স্থান দিয়ে খুব সহজেই বন্যার পানি প্রবেশ করে জন দুর্ভোগ বাড়লেও কর্তৃপক্ষের নিরব ভুমিকায় মানুষকে ক্ষুব্ধ হয়ে উঠেছে। পশ্চিম কোমরনই, পূর্ব কোমরনই, মিয়াপাড়া, দশাআনি, আনালেরতারি, নিউ ব্রিজ রোড, ফকিরপাড়া,কুপতলা,লক্ষিপুর ও বল�মঝাড় এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান, নলকুপ , গাছপালা ও ফসলি জমি তলিয়ে গেছে।
এছাড়া,জেলার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

