http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

রাবির ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার
    A+ A A-

শাহীনুর রহমান, রাবি প্রতিনিধি : আগামী ৭ জুলাই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান । বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ৬ জুলাই হলেও শুক্রবারের কারণে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
গতকাল বুধবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্ররঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওইদিন সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিন করবে।শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে বৃক্ষ রোপণ করা হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রসঙ্গত, ১৯৫৩ সালে ৫ জুলাই রাজশাহী নগরীর বড় কুঠরিতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি পাঁচজন ছাত্রীসহ মাত্র ১শ ৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল। ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৫৩ পাস হয়। একই বছরের ৬ জুলাই দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ হিসেবে মর্যাদা পেয়ে বিশ্বমানের শিক্ষা প্রদান করে আসছে এই বিশ্ববিদ্যালয়।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের আওতায় ৪৯ টি বিষয়ে চার বছর মেয়াদি অনার্স এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি প্রদান করা হচ্ছে। এছাড়াও এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য এখানে রয়েছে পাঁচটি ইনস্টিটিউট।

সারাদেশ -এর সকল খবর