http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

দৌলতদিয়ায় ফেরি শাহ জালালে আগুন
    A+ A A-

রাজবাড়ি প্রতিনিধি : দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের রো রো ফেরি শাহ জালালে সোমবার আগুন লাগার ৩ঘণ্টা পর নিজেদের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফলে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি ফেরিটির। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহ জালাল দুপুর দেড়টার দিকে পাটুরিয়া থেকে যানবাহন বোঝাই করে আসার সময় আধাঘণ্টা পর দৌলতদিয়া ঘাটের অদূরে ধোয়া নির্গমন পাইপে জমা অতিরিক্ত কার্বন থেকে আগুন ধরে। 
দ্রুত মাস্টার ফেরিটি ৩নম্বর ঘাটের পন্টুনে নোঙর করে অবস্থা বেগতিক দেখে রাজবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে নিজেরাই তাদের ব্যবহারের জন্য রাখা পানি দিয়ে ৩ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থার পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, ধোয়া নির্গমন পাইপে অতিরিক্ত কার্বন জমে আগুনের সূত্রপাত হয়েছিল। ফেরি পরিস্কারের কাজে ব্যবহৃত পানি দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়।

সারাদেশ -এর সকল খবর