
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
রংপুর সংবাদদাতা : রংপুরে পৃথক স্থানে স্বর্ণ ও মোবাইল ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার দুুপুরে মহানগরীর ধাপ কটকিপাড়া নোকিয়া মোবাইল ও সকালে সেন্ট্রাল রোডে শাপলা বস্ত্রালয়ের সামনে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহানগরীর ধাপ কটকিপাড়া এলাকার সুবাশ সরকার ব্যবহৃত নোকিয়া মোবাইল এনসিটি৯৫ রাস্তায় ফোনে কথা বলার সময় একই এলাকার প্রভাত কুমার রায়ের ছেলে প্রদীপ কুমার রায় মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার এস আই ইমতিয়াজ কবির জানান মোবাইল ছিনতাইয়ের ঘটনায় সূবাস সরকার বাদি হয়ে দ্রুত আইনে মামলা দায়ের করেন। অপরদিকে, মহানগরীর সেন্ট্রাল রোডস্থ শাপলা বস্ত্রালয়ের সামনে থেকে অজ্ঞাত এক মহিলার গলা থেকে হারাগাছ ধুমটারী এলাকার রফিকুল ইসলামের ছেলে কামরুল হোসেন (২৬) স্বর্ণ ছিনতাইকালে জনতা আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হয়।

