

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ময়মনসিংহ জেলা প্রতিনিধি : নতুন কোনো কর আরোপ না করেই ২০১২-১৩ অর্থ বছরে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৪৪৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ফুলবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফুলবাড়িয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া। এসময় প্যানেল মেয়র জালাল উদ্দিন, পৌর সচিব আব্দুল ওয়াদুদ, সহকারী প্রকৌশলী মাহামুদুল ইসলাম, হিসাব রক্ষক আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বাজেটে সর্বোচ্চ আয় ধরা হয়েছে স্থাবর সম্পত্তি হস্তান্তর ও হাট বাজার খাতে ১ কোটি ৫ লাখ টাকা। পৌর মেয়র বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহায়তা কামনা করেন।

