http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

পানির নীচে মৌলভীবাজার জেলার জুড়ী-বড়লেখা সড়ক
    A+ A A-

 4সুধাংশু শেখর হালদার, মৌলভীবাজার প্রতিনিধি : টানা দুইদিন বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ী ঢলে জুড়ী-বড়লেখার সড়ক পথে যান চলাচল আপাতত বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও পাহাড় ধসের কারনে মাধবকুন্ড পর্যটন কেন্দ্রের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার আশঙ্খায় শুক্রবার সকাল থেকে পর্যটকদের পবেশের প্রধান ফটক বন্ধকরে দিয়েছে কর্তৃপক্ষ। জেলার সর্বত্র গত বৃহস্পতিবার থেকে মুষলধারে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ী ঢল নেমে জুড়ী -–বড়লেখা সড়কের কাঁঠালতলী ও পানিধার এলাকার প্রায় এককিলোমিটার জায়গা এখন পানির নীচে। মাধবকুন্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রর অভ্যন্তরে পাহাড় ধসে পর্যটকরা বসার জন্য নির্মিত একটি স্তাপানা ও বিদ্যুতের দুইটি খুঁটি ভেঙ্গে গেছে। ইউএন ও সৈয়দ মোঃ আমিনুর রহমান জানিয়েছেন পর্যটকরা যাতে দুর্ঘটনার শিকার না হন সে জন্য প্রধান ফটক বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। বড়লেখার সঙ্গে জুড়ী, কুলাউড়াসহ জেলাসদরের সড়ক যোগাযোগ জলাবদ্ধতার করনে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

সারাদেশ -এর সকল খবর