http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

যৌতুকের নির্যাতনে :
মৌলভীবাজারের রাজনগরে নিজ শরীরে আগুন ধরিয়ে দিল এক গৃহবধু
    A+ A A-

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজর জেলার রাজনগর উপজেলায় গত শুক্রবার শশুরবাড়ির যৌতুকের নির্যাতন সইতে না পেরে নিজ গায়ে আগুন দিয়েছে ১ গৃহবধু। মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার টেংরাবাজার গ্রামের দুবাই প্রবাসী রঞ্জিত দেবের সাথে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের রমাবল্লব গ্রামের মৃত মতিলাল দেবের মেয়ে লিপি রানী দেবের বিয়ে হয়। বিয়ের ১ মাসের মাথায় স্বামী রঞ্জিত দেব চলে যান কর্মস্থল দুবাইয়ে। বাড়িতে ছিলেন লিপির শ্বশুর সমর দেব (৫৫), শ্বাশুরী তাপসী দেব (৪৫) ও দেবর সত্য দেব (২০)। শুক্রবার বিকাল ৪ টায় ঘরের বাথরুমে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দেখতে পান দরজা ভিতর থেকে বন্ধ। বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ধুয়া বের হতে দেখে দরজা ভেঙ্গেলিপি রানী দেবকে বের করা হয়। প্রথমে সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সিলেট থেকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে লিপি রানী দেব মারা যান। নিহতের ভাই কৃষ্ণ দেব জানান, লিপির বিয়ের সময় যৌতুক হিসেবে টিভি, ফ্রিজ সহ অন্যন্য মালামাল দিয়েছিলাম। স¤প্রতি টিভি নষ্ট হলে আমরা ঠিক করে দেই। এরই মাঝে নষ্ট হয়ে যায় ফ্রিজটি। ফ্রিজের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মেরামতে ২ হাজার ৫০০ টাকা লাগবে। বিষয়টি বৃহস্পতিবার লিপির শ্বশুর বাড়ি মোবাইল ফোনে জানাই। ওই ২হাজার৫শ টাকার জন্যই ওরা আমার বোনকে হত্যা করল। তারা যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আমার বাড়িতে পাঠাত আমার সাধ্য মত দেয়ার চেষ্টা করতাম। তাকে বুঝাতাম একটু সহ্য কর একদিন সুখ হবে। আমার বোনের কপালে সুখ সইলনা। তার শ্বশুর বাড়ীর লোকজন তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধায় ঘটনা জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে মামলাদায়ের করেছেন । লিপির শ্বশুর ও শ্বাশুড়ীকে গ্রেপ্তার করে গতকাল শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এঘটনার পর থেকে দেবর সত্যদেব পলাতক রয়েছে । 

সারাদেশ -এর সকল খবর