

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
রাজবাড়ী প্রতিনিধি : ফেরি সংকট ও ফরিদুপরের সদরপুর আটরশি দরবার শরীফের কাফেলা ফেরত বাসের চাপে পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে শনিবার কয়েকশ যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এতে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মার পানি বৃদ্ধির ফলে নৌপথের দূরত্ব বৃদ্ধি পেয়ে স্রোতের সৃষ্টি হয়ে নদী পাড়ি দিতে ফেরিগুলোর আগের চেয়ে বেশি সময় লাগছে।
এছাড়া ৮টি ফেরির মধ্যে কয়েকদিন আগে শাহ মখদুম মাওয়া-চরজানাযাতপুর চলে যাওয়া ৭টি রো রো ও ১টি কে-টাইপ ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
এর ফলে, ফেরি সংকট ও নিয়মিত যানবাহনের সঙ্গে কাফেলা ফেরত অতিরিক্ত বাস আসায় ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ৪ কিলোমিটার দূরের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত দাঁড়িয়ে আছে যানবাহনগুলো।
একইভাবে রাজধানী ও পাশ্ববর্তী জেলা থেকে আগত যানবাহনের চাপে পাটুরিয়া ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আটকা পড়েছে প্রায় ৩শ যানবাহন।
সরেজমিন দেখা গেছে, ফেরি থেকে নেমে গাড়িগুলো চলাচলের জন্য মহাসড়কে বাস-ট্রাকের একটি সিরিয়ালে রাখার কথা থাকলেও পুলিশের তেমন কার্যক্রম না থাকায় বিভিন্নস্থানে ডানপাশেও সিরিয়াল দিয়েছে গাড়িগুলো। ফলে, ফেরির গাড়ি সহজে বের হতে না পেরে যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, কাফেলাগামী বাসগুলো শুক্রবার পাটুরিয়া দিয়ে যাওয়ায় মালবাহী ট্রাকগুলো পারাপার বন্ধ রাখা হয়েছিল।
এতে আটকা পড়েছে আড়াইশ গাড়ি। আবার শনিবার দৌলতদিয়া দিয়ে ফেরত আসার সময় নিয়মিত গাড়ির সঙ্গে অতিরিক্ত ওই গাড়িগুলো যোগ হয়ে লম্বা লাইন তৈরি হয়েছে।

