
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : ফুলবাড়ীয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ও এমপি’র পিএস তাজুল ইসলাম বাবলুর নেতৃত্বে চলছে জমজমাট মাদক ব্যবসা। স¤প্রতি ইয়াবা সহ আটক ওর্মী তার স্বীকারোক্তিতে পুলিশকে এমন তথ্য দিয়েছে বলে জানা গেছে। ফুলবাড়ীয়া উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে ফেন্সিডিল, মদ, গাজা সহ দু®প্রাপ্ত ইয়াবা। এসব ব্যবসার অন্তরালে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বাবলুর সহায়তা থাকায় এসব মরন নেশার বিপক্ষে কেউ কোন কথা বলতে পাচ্ছে না। ফুলবাড়ীয়ার কালীবাজাইল ও মাইনের বাজারে ইউপি সদস্য জমসেদ ও সুরুজ্জামান। তেলীগ্রাম বাজারে আবুল ডাক্তারের ছেলে মনির। দেওখোলা বাজারে আবু তাহের ও পিস্তল শাহজাহান এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত ৩১ মে ছাইতানতলা এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা কালে ডিবি পুলিশ ওর্মীকে ১৫শত ইয়াবা টেবলেট সহ হাতে নাতে গ্রেফতার করে। ওর্মী টাঙ্গাইলের কুখ্যাত খুনী শামীমের স্ত্রী বলে জানা গেছে। এর আগে সে টাঙ্গাইল এলাকায় ব্যবসা করত বলে জানা যায়। পরবর্তীতে বাবলুর সাথে পরিচিত হওয়ার ফলে স্বামী স্ত্রী উভয়েই ফুলবাড়ীয়া উপজেলার ছাইতানতলা গ্রামে মাদক ব্যবসার ঘাটি করে।

