নির্বাচিত হয়েও দায়িত্ব বুঝে পাচ্ছে না হরে কৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত কমিটি : অন্তরায় সাবেক সভাপতি
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : গত ৩১ মে আনন্দগণ পরিবেশে অনুষ্ঠিত হয় হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি রহমত উল্লাহ সরকার (রফ), নূরুল ইসলাম, মোফাজ্জাল হোসেন, আব্দুল মালেক নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর সকলেই প্রত্যাশা করছেন খুব শিঘ্রই বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব বুঝে পাবেন নির্বাচিতগণ। কিন্তু নির্বাচনের পর থেকেই প্রধান শিক্ষাক বিদ্যালয়ে আসছেন না। বিদ্যালয় পরিচালনা কমিটি সভা ঢেকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার প্রকৃয়াও শুরু করেননি তিনি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চাপা ক্ষুভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিভাবক প্রতিনিধি নির্বাচনের পর এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানালে তিনি ১৪ জুন সভা আহবান করে বিষয়টি নিস্পত্তির জন্য পরামর্শদেন। একটি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সাবেক সভাপতি ফুলবাড়ীয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না বলেই এ জটিলতার সৃষ্টি হয়েছে।