
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকলীগের নেতাকর্মীরা। এসময় মহাসড়ক দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুর একটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়া বাসষ্ট্যান্ডে টায়ার পুড়িয়ে শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী মহাসড়কে আগুন ধরিয়ে দিলে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আড়াইটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে শ্রমিকলীগের নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়। জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের টি এ রোডে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ ভূঁইয়াকে ছুরিকাঘাত করে শ্রমিকলীগের একদল কর্মী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ঢাকায় পাঠানো হয়।
নারী সংক্রান্ত ঘটনার জের ধরে শ্রমিকলীগের একটি গ্রুপ তার ওপর হামলা করে বলে জানা গেছে। পরে রাতে এ ঘটনায় মামলা হলে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তার গ্রেপ্তারের খবর পেয়ে ফুঁসে উঠে শ্রমিকলীগের নেতাকর্মীসহ মধ্যপাড়া এলাকার লোকজন। জেলা শ্রমিকলীগের সভাপতি কাওসার আহমেদ বলেন, ‘ইফতারের পর আমরা ৪২ টি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনায় বসব। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব বলেন, ‘আইনের প্রক্রিয়া অবলম্বন করে আদালতের মাধ্যমে মালেক চৌধুরীকে জামিনে বের করতে অনুরোধ করলে নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়।’

