http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

অপহৃত ৩৫ জেলে উদ্ধার অভিযান চলছে
    A+ A A-

কাগজ ডেস্ক : মুক্তিপণের দাবিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে অপহৃত ৩৫ জেলেকে এক দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি।
গতকাল শনিবার সকাল ৭টা থেকে কোস্টগার্ড সদস্যরা ওই জেলেদের উদ্ধারে আবার অভিযান শুরু করেছে।
কোস্টগার্ড জানায়, সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে সশস্ত্র জলদস্যুরা মুক্তিপণের দাবিতে গত শুক্রবার ভোরে তিনটি মাছধরা ট্রলারসহ অন্তত ৩৫ জেলেকে অপহরণ করে।
পশ্চিমাঞ্চলীয় কোস্টগার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রশিদ জানান, শুক্রবার বিকালে উদ্ধার অভিযান শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে রাতে তা বন্ধ থাকে। তিনি বলেন, শনিবার সকাল ৭টায় আমবাড়িয়া, কোকিলমনি, টিয়ারচর ও কচিখালী এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান আবার শুরু করেছে।
এদিকে, বাগেরহাটের মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলামের দাবি, তার ট্রলারের মাঝিসহ ১৩জন ফেয়ারওয়ে বয়ার কাছে ইলিশ ধরছিল। এ সময় জলদস্যুরা তার ট্রলারের জেলেদের ধরতে এলে মাঝি (চালক) সুলতান (৫৫) সাগরে ঝাঁপ দেন।
এরপর থেকে সুলতান নিখোঁজ রয়েছেন বলে তার ট্রলারের ফিরে আসা অন্য জেলেরা নজরুলকে জানিয়েছেন।

সারাদেশ -এর সকল খবর