

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আনোয়ার হোসেন আলী রাজ, নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে উপজেলা ও গ্রোথ সেন্টার পর্যায়ের পৌরসভা সমুহে পানি ব্যবস্থাপনা প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। জাইকা, এডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দেশের উষ্ণতম স্থান নাটোরের বাগাতিপাড়ায় শুষ্ক মৌসুমে প্রায় অধিকাংশ টিউবয়েলেবই পানি থাকেনা। বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়ে এলাকার সাধারন মানুষ। এ সমস্যা দুরীকরণে ৩০ বছর মেয়াদী এ প্রকল্পটি বাস্তবায়িত হলে বাগাতিপাড়া পৌর এলাকার প্রায় ৫০ হাজার মানুয় উপকৃত হবে। শনিবার সকালে পৌরসভা চত্ত্বরে নাটোর জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াজেদ আলী প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন। মেয়র মোশাররফ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব নুরুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী আকবর আলী, কাজের ঠিকাদার প্রোপাইটা আব্দুল কুদ্দুস মোল¬াসহ কাউন্সিলরবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

