http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

লালপুরে আওয়ামীলীগের ইফতার মাহফিল
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : শনিবার নাটোরের লালপুর থানা আওয়ামীলীগের উদ্যোগে লালপুর থানা বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ইউনুস আলীর সভাপতিত্বে মাহে রমজানের তাৎপর্যের আলোকে দেশে সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ কামনা করে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সাজেদুর রহমান খান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদ, শেফালী মমতাজ এম.পি ও জেলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক আফতাব হোসেন ঝুলফু। এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গোপালপুর পৌরসভা এবং উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মীরাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে এ যোগদান করেন।

সারাদেশ -এর সকল খবর