

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
এম এ হাসান, গাজীপুর থেকে : গাজীপুরে রেললাইনের পাশ থেকে একের পর এক লাশ উদ্ধারের ব্যাপারে যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিশ্চয়ই এখানে কোন রহস্য বা ঘটনা আছে। এর কারণ উদঘাটন করতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের যুগ্ন সচিব মোস্তফাকে প্রধান করে এডিজি মো. শাহজাহান ও রেলওয়ে পুলিশের ডিআইজি সোহরাব হোসেনকে সদস্য গঠন করা হয় তদন্ত কমিটি। এ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে। তিনি আজ শনিবার দুপুরে গত বৃহস্পতিবার ৩টি লাশ উদ্ধারের ঘটনাস্থল মিরেরগাঁও এলাকা পরিদর্শন শেষে জেলা শহরের জয়দেবপুর রেলওয়ে ষ্টেশনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বেলা ১১ টার দিকে মিরেরগাঁও রেল লাইনের পাশে পৌঁছেন। এর আগে শালনা বাজারে ভাঙ্গা-চুরা সড়কে তিনি নামলে স্থানীয় লোকজন সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরেন। মন্ত্রী এ সময় বলেন, এ সড়ক যোগাযোগ মন্ত্রনালয়ের অধিনের নয়। এটা স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সড়ক। মন্ত্রী তাৎক্ষণিক ভাবে মোবাইল ফোনে গাজীপুর এলজিইডির নির্বাহী কর্মকর্তাকে ওই সড়ক মেরামতের নির্দেশ দেন। মীরের গাঁও রেললাইনের পাশে মন্ত্রী পৌঁছলে এলাকার লোক প্রায়ই লাশ ফেলার কাহিনী তুলে ধরেন। এসময় মন্ত্রী জিআরপি পুলিশের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী তাৎক্ষনিক ভাবে রেলওয়ের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী রেল লাইন পরিদর্শন ও খোঁজ কবর নিয়ে ফেরার সময় রেলওয়ের কয়েকজন উর্ধতন কর্মকর্তা ওই স্থানে পৌঁছেন। এসময় যোগাযোগ মন্ত্রী ওই এলাকায় একটি অস্থায়ি জিআরপি ক্যাম্প বসানোর নির্দেশ দেন এবং ট্রেন ও রেল লাইনের পাশে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন। জয়দেবপুর রেল ষ্টেশন পরিদর্শন করে যাত্রী দুর্ভোগ এবং নানা দুরবস্থা দেখেও রেলমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

