http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রাজনীতিতে মন্দা বাতাস
থমথমে সব কিছু,
একই কথার ঘ্যানর ঘ্যানর
ছাড়ছেনাতো পিছু!
একই গানের ভাঙ্গা রেকর্ড
বাজছে রোজই দেখি,
লম্বা ভাষণ শুনলে এখন
লাগছে শুধু মেকি!

পত্মীতলায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস বর্ন্যাঢ্য র‌্যালী ও সমাবেশের মধ্য দিয়ে পালিত
    A+ A A-

ব্রেলভীর চৌধুরী, পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধি : আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে পত্মীতলা জাতীয় আদিবাসী পরিষদ, জাতীয় আদিবাসী যুব পরিষদ ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে বুধবার ক্ষুদ্র নৃগোষ্টি নয়, আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতীর দাবীতে পতœীতলায় বর্ন্যাঢ্য র‌্যালী ও সমাবেশের মধ্য দিয়ে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এসময় বর্ন্যাঢ্য একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
পতœীতলা আদিবাসী যুব পরিষদের মার্টিন মুর্মু এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদ্বয় আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি সহ বিভিন্ন দাবী দাওয়া উপস্থাপন করে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় বিশেষ আলোচক হিসাবে আলোচনায় অংশ গ্রহন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি সূধীর তির্কী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নরেন পাহান, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুবাষ চন্দ্র হেমরম, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিভূতি ভূষন, আমির কুজুরু, ভারত পাহান, মোশারফ হোসেন, হাকিম উড়াও, শিরিশ টপ্প, সূধীর পাহান, নিরঞ্জন পাহান প্রমূখ। এসময় সমাবেশে কয়েক সহস্রাধিক আদিবাসী অংশ গ্রহন করেন।

সারাদেশ -এর সকল খবর