http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

সিংড়ায় যাত্রীবাহী বাস পানিতে পড়ে নিহত-১ আহত-২৫
    A+ A A-

সিংড়ায় যাত্রীবাহী বাস পানিতে পড়ে নিহত-১ আহত-২৫

আনোয়ার হোসেন আলী রাজ, নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাস পানিতে পড়ে নাসিমা বেগম (৩০) নামে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মহিলা ও শিশু সহ কমপক্ষে ২৫ জন। নিহত নাসিমা বেগম ধুলাউরি শেরকোল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দুপুরে সিংড়ার বামিহাল থেকে খাজা গরীবে নেওয়াজ নামের একটি যাত্রীবাহী বাস নাটোর যাওয়ার পথে সিংড়া উপজেলার শেরকোল দশমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক থেকে রাস্তার পাশে চলনবিলের পানিতে ছিটকে পড়ে । খবর পেয়ে ফায়ার সর্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় বাস থেকে যাত্রীদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এতে আহতদের মধ্যে নাসিমা বেগম নামে এক মহিলা হাসপাতালে মারা যায়। 

সারাদেশ -এর সকল খবর