http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

তাহিপুরে সংঘর্ষে আহত ২০
    A+ A A-

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুরের পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 
আহত পাঁচজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় না যায়নি।
বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীতে বালু তোলা নিয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ছড়ারপাড় ও লাইড়েরগড় গ্রামবাসীদের মধ্যে বিরোধ চলে আসছে।
বৃহস্পতিবার ইফতারের পর ছড়ারপাড় গ্রামের সরাফ উদ্দিন ও লাইড়েরগড় আব্দুলাহর মধ্যে লাউড়েরগড় বাজারে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সারাদেশ -এর সকল খবর