

আসাদ বেহেস্তী
রাজনীতিতে মন্দা বাতাস
থমথমে সব কিছু,
একই কথার ঘ্যানর ঘ্যানর
ছাড়ছেনাতো পিছু!
একই গানের ভাঙ্গা রেকর্ড
বাজছে রোজই দেখি,
লম্বা ভাষণ শুনলে এখন
লাগছে শুধু মেকি!
আনোয়ার হোসেন আলী রাজ, নাটোর জেলা প্রতিনিধি : নাটোর-রাজশাহী মহাসড়কের কদমতলা ও একডালা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের কান্দিভিটার কদমতলায় সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় রানা (২৫) বাসের ধাক্কায় মারাত্বক আহত হয়। পরে আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রানা শহরের কান্দিভিটার সাইদুর রহমানের ছেলে।
অপরদিকে সদরের একডালার আলমের ভাটার ভুটভুটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষে অজ্ঞাত এক জন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্তত ১০জন আহত হন।
আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

