http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

অসুস্থ আব্দুল হামিদের পাশে ক্রিকেট বোর্ড
    A+ A A-

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : দেশের ক্রীড়া ধারাভাষ্য জগতের পথিকৃৎ একুশে পদক প্রাপ্ত বরেণ্য ক্রীড়া সাংবাদিক গুরুতর অসুস্থ আব্দুল হামিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হামিদকে বিসিবি ২ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা করেছে। বোর্ডের পক্ষে বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামউদ্দিন সুজন এই আর্থিক অনুদান পৌঁছে দেন আব্দুল হামিদের পরিবারের কাছে। 
উল্লেখ্য, দৈনিক আমাদের সময়ের ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদের পারিবারিক সূত্রে জানা গেছে, মাস দুয়েক ধরে তিনি বিভিন্ন শারীরীক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তার মেরুদন্ডের স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়েছে। আবদুল হামিদের দ্রুত আরোগ্য লাভের জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে।
আব্দুল হামিদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে ফোন করুন: ০১৮১৯-৪৩২৯০২ এ নম্বরে।

সারাদেশ -এর সকল খবর