

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
শেখ দেলোয়ার হোসেন, হাকিমপুর, (দিনাজপুর) থেকে : হিলিতে ট্রেন তল্লাশি করে ভারতীয় শাড়ি ও জিরা সহ ৯ চোরাকারবারীকে আটক করে বিজিবি সদস্যরা। এর প্রতিবাদে চোরাকারবারীরা সংঘঠিত হয়ে হিলি সিপি বিজিবি ক্যাম্প ৪ ঘণ্টা ঘেরাও করে রাখে পরে আটককৃত চোরাকারবারীদের ছেড়ে দেয় বিজিবি।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় নিলফামারী থেকে ছেড়ে আশা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন হিলি রেলষ্টেসনে এসে দাড়ালে চোরাকারবারীরা বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য নিয়ে ওই ট্রেনে ওঠে। এসময় হিলি সিপির বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ওই ট্রেন থেকে শাড়ি ও জিরাসহ ৯ চোরাকারবারীকে আটক করে। আটকের প্রতিবাদে চোরাচালানের সাথে জড়িত শত শত নারী পুরুষ সংঘঠিত হয়ে হিলি সিপি বিজিবি ক্যাম্প ৪ ঘণ্টা ঘেরাও করে রাখে। পরে স্থানিয় জনপ্রতিনিধিরা এসে পরিস্থি সান্ত করে। এবং আটককৃত ওই ৯ চোরাচালানিরা আর চোরাচালান করবেনা মর্মে বিজিবির কাছে লিখিত দিলে বিজিবি স্থানিয় জনপ্রতিনিধিদের জিম্মায় তাদের ছেড়ে দেয়।।

