http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল : ডেপুটি স্পিকার
    A+ A A-

কাগজ ডেস্ক : আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট ও মানবাধিকার বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হলে মানুষকে বঞ্চিত করা যাবে না এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে।
ডেপুটি স্পিকার বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি বিশ্বের অনেক দেশের তুলনায় অনেক ভাল একথা উল্লেখ করে বলেন, ভালর কোন শেষসীমা নেই। তাই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কিভাবে আরো ভাল করা যায় সে প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করে সমাজ ও রাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।
তিনি বলেন, মানবাধিকার তথা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল।
গত মঙ্গলবার রাতে ডেপুটি স্পিকার বলেন, মানুষে মানুষে বৈষম্যের কারণে, শোষণের কারণে সমাজ ও রাষ্ট্রে বিভেদ সৃষ্টি হচ্ছে। আবার মানুষের প্রয়োজনে ও মানুষের সহযোগিতায় সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। তাই ও সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব ইসমত কাদীর গামা, এডভোকেট কামরুল হাসান খান আসলাম, মাহবুবুর রহমান শেখ রাসেল প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

হট নিউজ -এর সকল খবর