http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

এখনো পর্যাপ্ত দ্রব্যমূল্য তদারক করতে পারিনি : জি এম কাদের
    A+ A A-

কাগজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, দ্রব্যমূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে আমরা নিয়মিত বাজার তদারক করছি। এখনো পর্যাপ্ত তদারক করতে পারিনি। আশা করি সামনের দিনগুলোতে আরও কার্যকরভাবে তদারকি করতে পারব। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের তৈরি করা ‘ওয়ার্ল্ড ট্রেড ডিরেক্টরি: বাংলাদেশ’ শীর্ষক বাণিজ্যবিষয়ক এক তথ্যপুঞ্জিকার মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন করে ঢাকা চেম্বার, ট্যারিফ কমিশন ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠিত গবেষণা সংস্থা বিল্ড।
সূত্র জানায়, রমজানের মাস খানেক আগেই প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় দ্রব্যমূল্য কঠোরভাবে তদারকির ঘোষণা দিয়েছিল। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সে তদারকি কার্যকর ভূমিকা যে রাখেনি, তা স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী।
জি এম কাদের বলেন, রমজানে সব জিনিসের চাহিদা বাড়ে। তাই দামও সে সময় কিছুটা বাড়ে। কিন্তু এবার রমজানের অনেক আগেই মানুষ জিনিসপত্র কিনতে শুরু করে। ওই সময় চাহিদা বাড়লেও সরবরাহ তেমন বাড়েনি। এ কারণে কিছু জিনিসের দাম বেড়ে যায়।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম নিয়ে ট্যারিফ কমিশন একটি পর্যালোচনা করেছে। দেখা যাচ্ছে, সব পণ্যই এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই না। কিন্তু আমাদের জনগণের কাছেও জবাব দিতে হয়।