http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

নৌ শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার
    A+ A A-

কাগজ ডেস্ক : মজুরি বাড়ানোসহ ১৬ দফা দাবিতে ৯ জুলাই থেকে ঘোষিত কর্ম বিরতির কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
রোববার নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে এক বৈঠকের পর ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন। মন্ত্রীও এ সময় উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন আশিকুল আলম। ওইদিন লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ জুলাইয়ের মধ্যে নৌযান শ্রমিকদের সর্বনি¤œ মজুরি ৫ হাজার টাকা করাসহ ১৬ দফা দাবি পূরণ না হলে ৮ জুলাই রাত ১২টার পর থেকে কর্মবিরতি শুরু হবে।
যাত্রীবাহী, তেলবাহী, বালুবাহী, বাল্কহেড ও সামুদ্রিক মৎস শিকারি জাহাজে কর্মরত শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন বলেও ওইদিন ঘোষণা দিয়েছিলেন তিনি।
তাদের অন্য দাবিগুলো ছিল প্রত্যেক নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও সাভির্স বুক দেওয়া, মাসিক বেতন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে দেওয়া, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড চালু, চিকিৎসা ভাতা ১ হাজার টাকা করা, কর্মরত অবস্থায় মারা যাওয়া শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়া, কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণ ইত্যাদি।