http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

দক্ষিণ এশিয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ অগ্রদূত : সাজেদা চৌধুরী
    A+ A A-

কাগজ ডেস্ক : সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ অগ্রদূত ভূমিকা পালন করেছে। এমনকি এক্ষেত্রে বৈশ্বকি পর্যায়ে বাংলাদেশের অবস্থান ১১তম।
গতকাল রোববার রাজধানীর হোটেল র‌্যাডিসনে দক্ষিণ এশিয়ার নারী সংসদের সম্মেলনে (সাউথ এশিয়া উইমেন পার্লামেন্টারিয়ানস কনফারেন্সে) প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, আমাদের ৬৯ নারী সংসদ সদস্য, যা সংসদের ২০ শতাংশ।
সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউকেএআইডি ও ইউএসএআইডি। আয়োজন করেছে এশিয়া ফাউন্ডেশন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় সংসদের সচিব (সেক্রেটারিয়েট ইন চার্জ) মো. মাহফুজুর রহমান। সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সুজান সিসকেল ও ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক ল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নিক ল বলেন, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ২২ শতাংশ নারী সংসদ সদস্য। এছাড়া আলজেরিয়ার ৩০ শতাংশ, উগান্ডার ৫৬ শতাংশ রয়েছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ৬০ জন এবং ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে ৪০ জন নারী সংসদ সদস্য সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলন চলবে চারদিন। এতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন উগান্ডা, ভারত, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
সম্মেলনে আফগানিস্তান থেকে যোগ দিয়েছেন দেশটির সংসদ সদস্য শুকরাইয়া বারাকজাই। আফগানিস্তানে নারী অধিকার আদায়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন তিনি। তালেবান শাসনামলে মেয়েদের স্কুল খোলার জন্য তাকে রাজধানী কাবুল থেকে বের দেওয়া হয়। পুরুষ সঙ্গী ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে তাকে তালেবান জঙ্গিরা প্রকাশ্যে পেটায়। শুকরাইয়া বারাকজাই আফগানিস্তানে আয়না-ই-জান নামের সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করছেন। এতে নারীর অধিকার বিষয়ে লেখালেখি হয়। তিনি ২০০৪ সালে প্রথম বারের মতো সংসদ সদস্য (নিম্নকক্ষ পার্লামেন্ট) নির্বাচিত হন।

হট নিউজ -এর সকল খবর