

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
আন্তর্জাতিক ডেস্ক : চলতি গ্রীষ্ম মৌসুমে ভারতের রাজধানী নয়াদিল্লীতে কয়েক দশকের সর্বোচ্চ গরম পড়েছে। এবার মে-জুন মাসে দিল্লীর গড় তাপমাত্রা ছিল ৪১.৫৭ ডিগ্রি। যা অন্তত ১৯৮০ সালের পর থেকে সর্বোচ্চ। এ দুই মাসের ৬১ দিনের মধ্যে ৪৯ দিনই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি। গত ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল ক্লাইমেট ডাটা সেন্টার থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
সংগৃহীত তথ্য থেকে দেখা যায়, গত ৩৩ বছরে মে-জুন মাসের তাপমাত্রা এবার নবম বারের মতো ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। ১৯৯৫ সালের মে-জুন মাসের তাপমাত্রা ছিল দ্বিতীয় সর্বোচ্চ, এসময় গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২৫ ডিগ্রি। তবে ২০০০ সাল থেকে ১৩ বছরের ৭ বছরই তাপমাত্রা মোটামুটি কমই ছিল। ২০০৮ সালে তাপমাত্রা ছিল গড়ে ৩৬.১১ ডিগ্রি। এ হিসেবে ২০১২ সালের তাপমাত্রা অসহনীয়। ৪০ দিনের বেশি সময় ধরে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি।

